সাবেক মন্ত্রী শাজাহান খানের এপিএস জাহাঙ্গীর গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual8 Ad Code

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের এপিএস মো. জাহাঙ্গীর জমাদ্দারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার ( ১১ সেপ্টেম্বর ) রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

ইমরান খান বলেন, গত ১৯ জুলাই মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক মন্ত্রী শাজাহান খানের এপিএস মো. জাহাঙ্গীর জমাদ্দারকে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual2 Ad Code

এর আগে গত ৫ সেপ্টেম্বর সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code