মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: মন্দের ভালোকে বেছে নেওয়ার আহ্বান পোপের

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ক্যাথলিক খ্রিষ্টান ভোটারদের ভোটদানের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমালোচনা থাকলেও অপেক্ষাকৃত কম খারাপ প্রার্থীকে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এ সময় তিনি দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প উভয়কেই ‘প্রাণের বিরুদ্ধের’ মানুষ বলে আখ্যা দেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত শুক্রবার সিঙ্গাপুর থেকে রোমে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন ভোটারদের এমন পরামর্শ দেন ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ এই ধর্মগুরু। সুনির্দিষ্টভাবে কোনো প্রার্থীর নাম উল্লেখ না করে তিনি বলেন, অভিবাসীদের স্বাগত জানাতে অস্বীকার করা একটি গুরুতর পাপ এবং গর্ভপাত একধরনের হত্যাকাণ্ড। যাঁরা অভিবাসীদের তাড়িয়ে দিচ্ছেন বা শিশুদের হত্যা করছেন, উভয়েই ‘প্রাণের’ বিরুদ্ধে।

Manual7 Ad Code

ভোট না দেওয়াকে একটি বাজে ধারণা হিসেবে আখ্যায়িত করে পোপ ফ্রান্সিস বলেন, ‘এটি ভালো কিছু নয়। আপনাকে অবশ্যই ভোট দিতে হবে। অবশ্যই যে কম খারাপ তাঁকে বেছে নিতে হবে। কে কম খারাপ? ওই ভদ্রমহিলা নাকি ভদ্রলোক? এর উত্তর আমার জানা নেই। বিবেক-বুদ্ধিসম্পন্ন সবাইকে এটি ভাবতে হবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।’

পোপ ফ্রান্সিস এমন সময়ে এ মন্তব্য করলেন, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা তুঙ্গে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটিতে প্রায় ৫ কোটি ২০ লাখ ক্যাথলিক খ্রিষ্টান রয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code