শেখ হাসিনার ভারতে থাকা উচিত: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

Manual5 Ad Code

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে চলে যান। শেখ হাসিনার ক্ষেত্রেও যদি তিনি দেশের বাইরে থাকেন, তবে তাকে বাইরে থাকতে দিন। আমরা সবাই চাই বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশে ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তার ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে।

সাক্ষাৎকারে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিক্রমাসিংহে বলেন, এগুলো রাজনৈতিক বিষয়, এটি এমনভাবে সিদ্ধান্ত নিতে হবে যেন দেশ স্থিতিশীল থাকে।

Manual5 Ad Code

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কথা বলেছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code