৬২ হাজার ৫০০ শরণার্থী নেওয়ার ঘোষণা জো বাইডেনের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণার্থী নীতি বদলে ফেললেন প্রেসিডেন্ট জো বাইডেন। দীর্ঘ করোনা সংকটের মধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বাইডেন প্রশাসন। ক্ষমতায় এসেই দেশে শরণার্থী প্রবেশের ক্ষেত্রে ক্যাপ তৈরি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে কড়াকড়ি কয়েক গুণ বাড়িয়েছিলেন। বাইডেন জানালেন, ট্রাম্পের তৈরি ক্যাপ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হবে। খবর ডয়চেভেলের

সোমবার প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, নতুন অর্থবছরে ১৫ হাজারের শরণার্থী ক্যাপ বাড়িয়ে ৬২ হাজার ৫০০ করা হবে। অর্থাত্ অনেক বেশি শরণার্থী আমেরিকায় আশ্রয় পাবেন।

Manual3 Ad Code

বাইডেনের এই ঘোষণা সমালোচনার মুখে যেমন পড়েছে, তেমন বহু মানুষ স্বাগত জানিয়েছেন। নির্বাচনি প্রচারে শরণার্থীর বিষয়টিতে গুরুত্ব দিয়েছিলেন জো বাইডেন। তিনি স্পষ্টই বলেছিলেন, ক্ষমতায় এলে ট্রাম্পের এই সংক্রান্ত সমস্ত নীতির পরিবর্তন হবে। কিন্তু ক্ষমতায় আসার পরে গত এপ্রিলে ট্রাম্পের তৈরি শরণার্থী ক্যাপ তিনি আপাতত বদলাবেন না বলে জানান। যা নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া তৈরি হয়। সেই চাপেই দ্রুত ক্যাপ বদলানোর সিদ্ধান্ত বলে কোনো কোনো বিশেষজ্ঞ মনে করছেন।

Manual4 Ad Code

বাইডেন অবশ্য জানিয়েছেন, এই অর্থবছরে ৬২ হাজার ৫০০ এর লক্ষ্যমাত্রা পূরণ নাও হতে পারে; কিন্তু শরণার্থী নিয়ে আমেরিকার পরিকল্পনা বজায় থাকবে। বিশ্বের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হলো যে, আমেরিকা সবাইকে আশ্রয় দেয়। বাইডেনের সিদ্ধান্তে খুশি দেশের শরণার্থীসংক্রান্ত একাধিক সংস্থা।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code