৭১টি রুশ ড্রোন ধ্বংসের দাবি করলো ইউক্রেন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

রাশিয়ার ছোঁড়া ৭১টি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। বুধবার ইউক্রেনের বিমান বাহিনী এমন দাবি করেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

Manual4 Ad Code

প্রতিবেদনে বলা হয়, রাতারাতি ইউক্রেনের আকাশে রাশিয়া ৮০টি ড্রোন উড়িয়েছিল। এর মধ্যে ৭১টি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিট।

Manual6 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বাহিনীটি বলেছে, নিরপেক্ষ করার পর রাশিয়ার আরও ছয়টি ড্রোন হারিয়ে গেছে।

Manual4 Ad Code

বিমানবাহিনী আরও জানিয়েছে, ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের দখলকৃত অংশ থেকে দুটি গাইডেড ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রগুলোর ভূখণ্ডে আঘাত হেনেছে নাকি সেগুলোকে প্রতিহত করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

এর আগে, রাশিয়া শীতের আগে ইউক্রেনের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে বলে অভিযোগ করে ইউক্রেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code