পূজায় তানিয়া বৃষ্টির ‘বিসর্জনে অর্জন’

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual2 Ad Code

দুর্গাপূজা উপলক্ষে চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বিসর্জনে অর্জন’। এতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, তানিয়া বৃষ্টি, ইমতু রাতিশ, আবুল হায়াত, মিলি বাসারসহ আরও অনেকে।

Manual5 Ad Code

আগামী ১১ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। তাকে ঘিরেই নাটকের গল্প আবর্তিত হয়েছে।

Manual4 Ad Code

এ সম্পর্কে তানিয়া বৃষ্টি বলেন, ‘নাটকে আমার চরিত্রের নাম নিতু, যে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে অফিসের কোনও কোনও কলিগ তার সঙ্গে একটু অন্যরকম আচরণ করে, যেটা তার মেনে নিতে কষ্ট হয়। পূজা উপলক্ষে সে যাতে ছুটি নিতে পারে সেজন্য কৌশলে তাকে কাজে আটকে দেয়। সে তার মায়ের হাতের বানানো নাড়ু নিয়ে আসলে কেউ কেউ পূজার নাড়ু বলে খেতে চায় না। কিন্তু তার বস খুব উদার মনের মানুষ। তিনি এসব বোঝেন এবং সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করেন। এভাবেই এগিয়ে যায় গল্প।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code