জি এস সি ইন ইউ.কে এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দের মধ‍্যে নগদ অর্থ ও টিন বিতরণ :

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

লন্ডন থেকে মির্জা আবুল কাসেম:

গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ.কে সেন্ট্রাল কমিটির অর্থায়নে ও উদ্যোগে গত বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) লক্ষিপুর জেলার রামগতি উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের হলরুমে  বন্যায় ক্ষতিগ্রস্ত  ৩১ টি পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা ও ১৪ পিছ করে টিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অনুষ্টানের প্রধান সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মনির উদ্দিন,

Manual4 Ad Code

জেলা প্রশাসন লক্ষিপুর এর এডিসি এডুকেশন এন্ড আইসিটি সম্রাট খিসা এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন  গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে সেন্ট্রাল কমিটির ট্রেজারার সালেহ আহমদ,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জি এস সি সিলেট চ্যাপ্টার এর ট্রেজারার যুব সংগঠক আলী আহসান হাবিব,সাংগঠনিক সম্পাদক যুব উদ্যোক্তা মোঃ নজরুল ইসলাম,শ্রীহট্র প্রকাশনার সম্পাদক জিবলুর রহমান, অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামগতি জেলা কালচারাল অফিসার মোঃ মনিরুজ্জামান মনির, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুনুর রশীদ, রামগতি উপজেলা ছাত্র সমন্বয়ক তাসনীম আলম আদনান,আশিকুর রহমান শাকিল, চ্যানেল এস সিলেট অফিস এর কামেরাপার্সন মোঃ শামিম সহ স্থানীয় যুব সমাজ ও মুরব্বিয়ান।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে সালেহ আহমদ বলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে বিগত তিন দশক ধরে আর্ত মানবতার কল্যাণে,প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় রামগতি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ উপহার নিয়ে এসেছি, আমাদের এই ক্ষুদ্র উপহার গ্রহণ করার এবং আমাদের উদ্যোগের সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন রামগতি লক্ষিপুর এর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code