ট্রাম্পের বাজিমাত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual2 Ad Code

আসন্ন নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রতিযোগিতা অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এনবিসি নিউজের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, জনপ্রিয়তা দুই প্রার্থীই সমান তালে এগিয়ে চলেছেন।

জরিপে দেখা গেছে, হ্যারিস এবং ট্রাম্প উভয়েই নিবন্ধিত ভোটারদের মধ্যে ৪৮ শতাংশ করে সমর্থন পাচ্ছেন। আর মাত্র তিন সপ্তাহ বাকি থাকতেই নির্বাচনী লড়াই সমান তালে এগিয়ে চলেছে।

Manual6 Ad Code

এনবিসির এই জরিপটি অক্টোবরের ৪ থেকে ৮ তারিখ পর্যন্ত পরিচালিত হয়। যেখানে দেখা গেছে, সেপ্টেম্বরে ট্রাম্প যে ৫ পয়েন্ট পিছিয়ে ছিলেন, তা পুরোপুরি মিটিয়ে ফেলেছেন। অন্যদিকে হ্যারিসের জনপ্রিয়তার গতি কমে গেছে। এ বিষয়ে ডেমোক্রেটিক জরিপকারক জেফ হরউইট মন্তব্য করেছেন, ‘কমলা হ্যারিসের জনপ্রিয়তার যে গতি দেখা গিয়েছিল, গ্রীষ্ম থেকে শরতে প্রবেশের সঙ্গে সঙ্গেই তা বন্ধ হয়ে গেছে’।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code