পার্লামেন্টে ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপন করবেন জেলেনস্কি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইউক্রেনের পার্লামেন্টে বহুল প্রত্যাশিত ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপন করবেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (১৬ অক্টোবর) এটি উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংক্ষিপ্ত সফরের সময় প্রধান পশ্চিমা মিত্রদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছিলেন জেলেনস্কি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

Manual2 Ad Code

এই পরিকল্পনায় ন্যাটো সামরিক জোটে ইউক্রেনকে যোগদানের আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে। ইউক্রেনের নেতা বলেছেন, এটি মস্কোকে যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা করতে বাধ্য করবে। তবে পরিকল্পনার সঠিক বিবরণ জানা যায়নি। এর আগে ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছিলেন, এতে পশ্চিমাদের কাছে অস্ত্র সরবরাহ বাড়ানোর ও রাশিয়ার আরও গভীরে হামলার অনুমোদন দেওয়ার অনুরোধ অন্তর্ভুক্ত রয়েছে।

Manual2 Ad Code

আড়াই বছর ধরে চলমান যুদ্ধের পর সংসদে জেলেনস্কির বক্তৃতা দেওয়ার বিষয়টিকে ক্লান্ত ইউক্রেনীয় জনসাধারণকে আশ্বস্ত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code