ডনবাসের ভাগ্য নির্ধারণ করবে সেভেরোডনেস্কের যুদ্ধ: জেলেনস্কি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনীয় শহর সেভেরোডনেস্ক দখলের যুদ্ধ নৃশংস আর এই যুদ্ধই ডনবাস অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ান সেনারা পূর্ব ইউক্রেনের নিয়ন্ত্রণের লক্ষ্যে চালানো হামলায় শহরটিকে বর্জ্যে পরিণত করে ফেলেছে। রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ার পর ক্রেমলিন জানায়, এখন তারা ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী ডনবাস অঞ্চলকে সম্পূর্ণ ‘স্বাধীন’ করতে চায়। ২০১৪ সাল থেকে এই অঞ্চলের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনীয় নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যেতে চাইছে। গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর আগে থেকেই ডনবাসের এক-তৃতীয়াংশ অঞ্চল নিয়ন্ত্রণ করে এই বিচ্ছিন্নতাবাদীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code