আরহামের অভিষেক ম্যাচে ১০ জনের কম্বোডিয়ার কাছে বাংলাদেশের হার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual4 Ad Code

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১০ জনের কম্বোডিয়ার বিপক্ষে দাপট দেখালেও ১-০ গোলে হারতে হয়েছে। ধারার বিপরীতে গোল খেয়ে প্রথম ম্যাচেই তিন পয়েন্ট হারিয়েছে লাল সবুজ দল। অস্ট্রেলীয় বংশোদ্ভুত আরহাম ইসলামের অভিষেকটা তাই সুখকর হয়নি।

Manual7 Ad Code

কম্বোডিয়ার অলিম্পিক স্টেডিয়ামে শনিবার ম্যাচের শুরু থেকে স্বাগতিকরা কিছুটা আধিপত্য দেখায়। গোল প্রায় পেয়েই যাচ্ছিল। ৯ মিনিটে কম্বোডিয়া প্রথম সুযোগ পায়। একজনের হেড সাইডবারে লেগে ফিরে আসে।

Manual6 Ad Code

বাংলাদেশ ২০ মিনিটে নিজেদের মুন্সিয়ানা দেখানোর সুযোগ নষ্ট করে। বক্সের বাইরে থেকে অপু রহমানের বাঁ পায়ের বুলেট গতির শট দূরের পোস্ট দিয়ে যায়।

২৫ মিনিটে কম্বোডিয়া ১০ জনের দলে পরিণত হয়। আরহামকে পা দিয়ে আঘাত করার জন্য লাল কার্ড দেখেন দারো ট্রাচ। এর আগে একটি হলুদ কার্ড ছিল তার। এরপর থেকে কম্বোডিয়াকে চাপে রাখে বাংলাদেশ। যোগ করা সময়ে বাংলাদেশ আর একটু হলেই গোল পেতে পারতো। মোর্শেদ আলী-অপুদের আক্রমণ রুখে গোলকিপার দেয়াল হয়ে দাঁড়ালে গোল পাওয়া হয়নি সাইফুল বারী টিটুর দলের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code