ট্রাফিক ইন্সপেক্টরের সাড়ে ১১ কোটি টাকার সম্পদ জব্দ, ৬ কোটির বাড়ি দুদকের দখলে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

ফরিদপুরের সাবেক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর ও স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামে থাকা মোট সাড়ে ১১ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২০ অক্টোবর) সম্পদ ক্রোকের বিষয়টি জানান দুদকের ফরিদপুর জেলার একজন কর্মকর্তা।

দুদকের একটি সূত্র জানায়, ক্রোক করা ভবনে দুদকে রিসিভার নিয়োগ করে বিজ্ঞ আদালতের আদেশে করেন। আদেশ পাওয়ার পর বাড়ীর দখল বুঝে নেয়ার কাজ শুরু করে দুদকের ফরিদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা। ইনভেন্টরী করে সোমবার বিজ্ঞ আদালতকে অবহিত করা হবে বলে জানায় সূত্রটি।

Manual7 Ad Code

গত ১৬ অক্টোবর এ দম্পত্তির নামে থাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ক্রোকের আবেদন করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-সহকারী পরিচালক ইমরান আকন।

দুদকের একজন কর্মকর্তা জানান, পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্করের স্ত্রীর জামিলা পারভীন কুমকুমের নামে থাকা গোপালগঞ্জ জেলা সদরের চাঁদমারী এলাকার ৬ কোটি টাকা মূল্যের একটি ৬ তলা বাড়ি জব্দ করা হয়েছে।

Manual4 Ad Code

এছাড়া তুহিন লস্করের নামে থাকা ঢাকার মিরপুর বিজয় রাকিন সিটি প্রজেক্টে অবস্থিত ১ কোটি ২৮ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোক করা হয়েছে।

এর আগে গত ৭ আগস্ট এ দম্পতির প্রায় ৪ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ক্রোক করা হয়। এ নিয়ে এই দম্পত্তির প্রায় সাড়ে ১১ কোটি টাকার সম্পদ ক্রোক করা হয়েছে।

Manual6 Ad Code

অন্যদিকে স্ত্রী জামিলা পারভীর কুমকুমের ব্র্যাক ব্যাংকের ফরিদপুর শাখায় ২টি আলাদা ব্যাংক হিসাবে প্রায় ৮০ লাখ টাকা ও একই ব্যাংকে তুহিন লস্করের হিসাবে থাকা ২৬ লাখ ৪৮ হাজার টাকা যা ক্রোক করে দুদক।

দুদক জানায়, বিপুল পরিমাণ সম্পদের মালিক হলেও এসব অর্থ উপার্জনের কোনো উৎস দেখাতে পারেননি জামিলা পারভীন। খুলনার হাউজিং এস্টেটে একটি ৫ তলা বাড়ি, ফরিদপুরে দুটি ফ্ল্যাট এবং গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে তার নামে জমি রয়েছে বলে জানায় সূত্রটি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code