জায়নামাজে বিড়াল শুয়ে-বসে থাকলে অপবিত্র হয়ে যাবে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual8 Ad Code

রাসূল (সা.) ও সাহাবায়ে কেরামের জীবনাচার থেকে যতটুক জানা যায় তাতে বোঝা যায় বিড়াল পবিত্র প্রাণী। তাই বিড়াল জায়নামাজের ওপর হাঁটাহাঁটি করলে বা শুয়ে-বসে থাকলে নামাজের কোনো ক্ষতি হবে না।

Manual8 Ad Code

তবে সতর্ক থাকতে হবে বিড়াল অনেক সময় নাপাক বস্তুর ওপর দিয়ে চলাফেরা করে। ফলে তার পায়ে নাপাক কোনো কিছু লেগে থাকতে পারে। পায়ে নাপাক বস্তু নিয়ে জায়নামাজে চলাফেরা করলে তাতে নাপাকি লেগে তা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

Manual7 Ad Code

তাছাড়া নামাজের সামনে দিয়ে বিড়াল চলাফেরা করলে সালাতে মনোযোগ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সম্ভব হলে বিড়ালকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে নামাজ আদায় করা উচিত।

এ বিষয়ে ইসলামী আইন ও ফেকাহ শাস্ত্রবিদদের মতামত হলো— যদি বিড়ালের শরীরে ভেজা অপবিত্র কিছু লেগে থাকে এবং এটা নিশ্চিতভাবে জানা যায়, তাহলে বিড়াল শরীরে ঘেষে গেলে অথবা জায়নামাজে উঠলে শরীর ও জায়নামাজ অপবিত্র হবে, অন্যথায় অপবিত্র হবে না। (রদ্দুল মুহতার : ১/২০৪)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code