ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) ভারতকে একটি ‘অসহযোগী’ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে। মার্কিন কর্তৃপক্ষ এই তালিকায় এমন সব দেশের নাম উল্লেখ করে থাকে যেগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে।

Manual2 Ad Code

ভারতের পাশাপাশি এই তালিকায় ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলার নামও রয়েছে। আইসিই জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু ও নির্ধারিত ফ্লাইটে নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ।

Manual4 Ad Code

খবরে বলা হয়, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করেছে। এর মধ্যে ভারতীয় অভিবাসীই ১৮ হাজার। আইসিই এর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে প্রায় ৯০ হাজার ভারতীয়কে আটক করা হয়েছে, যাদের অধিকাংশই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code