চীনা গুপ্তচরের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

লন্ডন অফিস:

Manual7 Ad Code

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক থাকা এক সন্দেহভাজন চীনা গুপ্তচরকে রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকির কারণে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির একটি অভিবাসন ট্রাইবুনাল বৃহস্পতিবার এই সিদ্ধান্ত বহাল রেখেছে। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

তাদের সিদ্ধান্তে বলা হয়, সন্দেহভাজন ওই চীনা নাগরিক প্রিন্স অ্যান্ড্রুর এতটাই ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন যে, তিনি প্রিন্সের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ পান।

Manual6 Ad Code

অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। সরকারি কর্মকর্তাদের আশঙ্কা, সন্দেহভাজন ব্যক্তি চীনের কমিউনিস্ট পার্টির ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্টের হয়ে কাজ করছিলেন। তারা বিদেশি ব্যক্তি বা গোষ্ঠীর ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করে থাকে বলে অভিযোগ রয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code