বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে লাল সবুজে আলোকিত লন্ডন টাওয়ার ব্রিজ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual8 Ad Code

লাল-সবুজে আলোকিত টাওয়ার ব্রিজ।লাল-সবুজে আলোকিত টাওয়ার ব্রিজ।
বাংলাদেশের বিজয়ের ৫০ বছর উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) লাল-সবুজ পতাকার সাজে সাজানো হয় ঐতিহাসিক লন্ডন টাওয়ার ব্রিজ। এ উদ্যোগ নিয়েছেন সিটি অব লন্ডন কর্পোরেশনের  কাউন্সিলর মনসুর আলী। তিনি এই কর্পোরেশনের একমাত্র বাংলাদেশি সদস্য।

মনসুর আলী জানান, আমি গর্বিত এবং আনন্দিত যে আজ রাতে আমরা ইতিহাস তৈরি করেছি। বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আইকনিক লন্ডন টাওয়ার ব্রিজ লাল-সবুজে রাঙানো গর্বের। যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অবস্থান অনেক উঁচুতে এবং এ কমিউনিটির একজন ও কাউন্সিলম্যান হিসেবে আমি গর্বিত।

Manual8 Ad Code

ব্রিজের ওপর অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রুশনারা আলী। স্বাগত বক্তব্য দেন সিটি অব লন্ডন কর্পোরেশনের লর্ড মেয়রের প্রতিনিধি ডেভিড উটন, ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের বাংলাদেশ, শ্রীলংকা ও মালদ্বীপ টিমের ডেপুটি হেড ড্যানিয়েল পাশা, কাউন্সিলম্যান মনসুর আলী ও পপি জামান।

অনুষ্ঠানে ইতিহাসের পাঁচ বাঙালি কাজী নজরুল ইসলাম, তিতুমির, প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম রোকেয়া ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা ধারা বিবরণীর মাধ্যমে স্মরণ করা হয় এবং তাদের আদলে পোশাক পরে অতিথিদের সামনে হেঁটে যান পাঁচ অভিনেতা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code