অটুক ইয়াশ-তটিনী

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual2 Ad Code

বছরের অন্যতম সফল জুটি ইয়াশ-তটিনী। শেষেও সেই ধারা অটুক থাকলো ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ নাটকের মাধ্যমে। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেয়েছে, মিলছে দারুণ সাড়া।

Manual3 Ad Code

এটি লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।এতে অয়ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। মধ্যবিত্ত পরিবারের ছেলে সে। বেকার হওয়ার কারণে ভাই-ভাবীর খোঁচা হজম করতে হয় তাকে। বাবা-মা নিরুপায়। অন্যদিকে তমা চরিত্রে আছেন তটিনী। তার মা নিজের এক আত্মীয়ের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চায়। বিপত্নীক ছেলের দুই সন্তান আছে। এটা জানতে পেরে ঘর থেকে পালিয়ে যায় তমা। গল্প সংক্ষেপ এভাবেই জানালেন লেখক-নির্মাতা-প্রযোজক রাজ।

নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, সমু চৌধুরী, এমএনইউ রাজু, দিশা, রিমু রোজা খন্দকার, মিজু ইনজাম, রিপন প্রমুখ।

‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ নাটকের জন্য একটি গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। ‘তোমার চুলে’ শিরোনামের গানটি লিখেছেন জনি হক। এটিও আজই (১৪ ডিসেম্বর) আলাদাকরে প্রকাশ হয়েছে ইউটিউব চ্যানেলে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code