ভারতের ফিল্মফেয়ারে মনোনয়ন পেলেন জয়া, মোশাররফ ও চঞ্চল

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual1 Ad Code

সাত দশক ধরে প্রতিবছর বলিউডের শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের পুরস্কার দিয়ে আসছে ফিল্মফেয়ার। গত কয়েক বছরে এই পুরস্কারের গণ্ডি বড় হয়েছে। ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রির জন্যও চালু হয়েছে আলাদা আয়োজন। ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’-এর মাধ্যমে বাংলা সিনেমাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এ বছরের আসরটি অনুষ্ঠিত হবে কলকাতায়, ১৮ মার্চ।

Manual5 Ad Code

এই আয়োজনে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরাদের। টালিউডে বাংলাদেশের অভিনয়শিল্পীরাও নিয়মিত কাজ করেন। সে সূত্রে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার মনোনয়নে জায়গা পান তাঁরাও। গত বছর তালিকায় ছিলেন এ দেশের পাঁচ শিল্পী। তবে এবার কমেছে সে সংখ্যা। গতকাল বিকেলে প্রকাশিত জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এর মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। দেখে নেওয়া যাক, কে কোন সিনেমার জন্য মনোনয়ন পেলেন।

চঞ্চল চৌধুরী

Manual8 Ad Code

প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ দিয়ে টালিউডে যাত্রা শুরু হয় চঞ্চল চৌধুরীর। সৃজিত মুখার্জি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার এবারের আসরে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল। তবে মূল বিভাগে জায়গা হয়নি তাঁর, তিনি মনোনয়ন পেয়েছেন সমালোচক বিভাগে।

জয়া আহসান

ফিল্মফেয়ারের মঞ্চে জয়া আহসানের উপস্থিতি নতুন নয়। যেহেতু অনেক বছর ধরে টালিউডে নিয়মিত কাজ করছেন তিনি, ফলে প্রায় প্রতিবছর মনোনয়ন তালিকায় তাঁর নাম থাকে। গত বছরও ‘দশম অবতার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী ও ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি। অর্ধাঙ্গিনীর জন্য পুরস্কারও ঘরে তুলেছিলেন।

এ পর্যন্ত ফিল্মফেয়ারে চারবার পুরস্কৃত হয়েছেন জয়া। এবার তাঁর সামনে পঞ্চম অ্যাওয়ার্ডটি ঘরে তোলার সুযোগ। এবারের আসরে ‘বহুরূপী’ সিনেমায় অভিনয়ের জন্য জয়া মনোনয়ন পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে। তাঁর সঙ্গে মনোনয়ন তালিকায় আরও আছেন অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানী মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)।

মোশাররফ করিম

চঞ্চল চৌধুরী ও মোশাররফের নাম এসেছে একই বিভাগে—সেরা অভিনেতা (সমালোচক)। অর্থাৎ দুজনের যে কেউ পুরস্কারটি পেতে পারেন। মোশাররফ মনোনয়ন পেয়েছেন ‘হুব্বা’য় অভিনয় করে। ব্রাত্য বসু পরিচালিত এ সিনেমায় হুব্বা শ্যামল নামের এক গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। এ বিভাগে মোশাররফ, চঞ্চলের সঙ্গে আরও আছেন আবির চট্টোপাধ্যায় (বাদামি হায়েনার কবলে), অঞ্জন দত্ত (চালচিত্র এখন), চন্দন সেন (মানিকবাবুর মেঘ) ও পরাণ বন্দ্যোপাধ্যায় (বেলাইন)।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code