এবার সালমানের মেজ ভাই আসছেন ঢাকায়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: বলিউড সুপারস্টার সালমান খানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’। এই প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য ও সেবা রয়েছে। বিশ্বজুড়ে নানা দেশে রয়েছে শাখা। গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় চালু হয়েছে ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’র প্রথম আউটলেট। যেটা উদ্বোধনে হাজির হয়েছিলেন সালমানের ছোট ভাই সোহেল খান।

Manual4 Ad Code

সাত মাস পর আবারও ঢাকায় আসছেন খান পরিবারের সদস্য। এবার ঢাকাগামী ফ্লাইটে চড়বেন আরবাজ খান। তিনি সালমানের মেজ ভাই। উদ্দেশ্য একই- ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’র নতুন আরেকটি শাখার উদ্বোধন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

Manual7 Ad Code

তাতে বলা হয়েছে, বাংলাদেশে নতুন আরও দুটি আউটলেট চালু করছে এই প্রতিষ্ঠান। এর একটি ধানমন্ডির ১৬ নম্বর রোডে (পুরনো ২৭ নম্বর), অন্যটি চট্টগ্রামের খুলশিতে জাকির হোসেন রোডে। প্রধান অতিথি হিসেবে দুটি শাখার ফিতা কাটবেন আরবাজ খান। এছাড়া সালমানের ভগ্নিপুত্র অয়ন অগ্নিহত্রীও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code