সম্পর্ক ভালো চেয়ে ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি তবে সমান স্বার্থে: পররাষ্ট্র উপদেষ্টা

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুই পক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে। বাংলাদেশের বিরুদ্ধে প্রচণ্ডভাবে প্রোপাগান্ডা চলছে। আমরা জানি এটা একটা সার্বিক ষড়যন্ত্রের অংশ। যতটুক সম্ভব আমরা এটি মিটআপ করার চেষ্টা করছি। যারা আমাদের কথা শুনতে রাজি আছে, তাদের সঙ্গে কথাবার্তা চলছে। বাংলাদেশের মানুষ অনেক বেশি ইউনিফায়েড এখন। তাদের বিরুদ্ধে এসব করে বড় ধরনের কোনও ব্যবস্থা নিতে পারবে না।’

Manual4 Ad Code

শনিবার দুপুরে নরসিংদীর রায়পুরা ও বেলাব উপজেলায় কর্মরত সব কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ ও সুধীজনের সঙ্গে আলাদা দুটি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ‘আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই- সম্মান ও সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে।’

Manual7 Ad Code

তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। রায়পুরা উপজেলায় তিনটি গ্যাস লাইনের সংযোগ আছে, কিন্তু পর্যাপ্ত গ্যাস নেই। রায়পুরায় একটি ইপিজেড তৈরি করতে পারলে যুবকদের কর্মসংস্থান তৈরি হবে।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code