বিএনপির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকে যাদের হাতে মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে, তারাই আজ মানবাধিকার নিয়ে বেশি সোচ্চার। বিএনপির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না।

Manual1 Ad Code

আজ রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Manual8 Ad Code

ওবায়দুল কাদের বলেন, মানবাধিকার লঙ্ঘনকারীরা এ দেশের মানবাধিকার নিয়ে সোচ্চার। তাদের (বিএনপি) কথা শুনে মনে হয় তারা এখানে বিশ্ব মোড়লদের সোল এজেন্ট।

কাদের বলেন, মানবাধিকারের কথা বলতে হলে প্রথমে বলতে হবে ফিলিস্তিনের কথা। ইসরায়েল গাজায় ১৮ হাজার মানুষ মেরেছে, এখনো চলছে। অথচ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইসরায়েলের পক্ষে একমাত্র ভেটো প্রদান করেছে যুক্তরাষ্ট্র।

Manual3 Ad Code

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি, জিয়াউর রহমান এবং বেগম জিয়ার আমলে এই দেশে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে; ওদের লজ্জাও করে না। এ দেশে বিএনপি মানবাধিকার লঙ্ঘনের যে নজির সৃষ্টি করেছে, তা সমসাময়িক বিশ্বে বিরল।’

Manual8 Ad Code

বিএনপির আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন গতানুগতিক। অবরোধ, হরতাল, একটার পর একটা; এটা তাদের ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code