রুশ বাহিনীর সমালোচনায় পুতিনের মিত্র কাদিরভ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে রুশ বাহিনীর পারফরম্যান্সের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত চেচেন নেতা রমজান কাদিরভ। উত্তর-পূর্ব ইউক্রেনে নিজেদের প্রধান ঘাঁটি থেকে রুশ বাহিনীর পিছু হটার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর প্রধান ঘাঁটি ছিল খারকিভ প্রদেশের ইজিউম শহরে। ইউক্রেনীয় বাহিনীর অভিযানের মুখে গত ১০ সেপ্টেম্বর গোলাবারুদের মজুদ এবং বিভিন্ন সরঞ্জাম ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায় কয়েক হাজার রুশ সেনা। এই ঘটনায় রুশ বাহিনীর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন রমজান কাদিরভ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code