জাহাজডুবলো ইন্দোনেশিয়ায়, ২৪ জনের প্রাণহানি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ ; 

Manual8 Ad Code

ইন্দোনেশিয়ায় ১৮টি জাহাজ ঝড়ের কবলে পড়েছে । এ ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরও ৩১ জন। দেশটির ওয়েস্ট কালিমান্তান প্রদেশের উপকূলে এ ঘটনা ঘটেছে বলে বুধবার জানিয়েছে রয়টার্স।

Manual4 Ad Code

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামবাস জেলায় উপকূলের কাছে দুটি টাগবোট ও মাছ ধরার জাহাজ অবস্থান করছিল। আবহাওয়া পূর্বাভাসের কারণে আরও কয়েকটি নৌযান নিরাপদ আশ্রয়ের জন্য ওই এলাকার দিকে যাওয়ার পথে ছিল। এ সময় নৌযানগুলো শক্তিশালী ঝড়ের কবলে পড়ে।

প্রাদেশিক উদ্ধার দপ্তরের প্রধান ইয়োপি হারায়াদি বলেন, ‘২৪ জনের মৃত্যু হয়েছে, আমারা এখনও ৩১ জনকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code