ভারতের স্বার্থ রক্ষা ও ক্ষমতা দীর্ঘায়িত করতে পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছে হাসিনা

লেখক: Rumie
প্রকাশ: ৫ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভারতের স্বার্থ রক্ষায় ও নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্যে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা। হত্যাকাণ্ডের মূল মেসেজ ছিলো কোনো সেনা কর্মকর্তা যদি ভারত বিরোধী তাহলে তাদের পরিনতি পিলখানার মতো হবে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাওয়া ক্লাবের ঈগল মিলনায়তনে বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশে শহীদ পরিবারের মতপ্রকাশ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক বিডিআরের (বর্তমান বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া। রাকিন আহমেদ ভূঁইয়া বলেন, শেখ হাসিনা ভারতের স্বার্থে ও নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার স্বার্থে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভারতবিরোধী কোনো সেনা-কর্মকর্তা হলে তার অবস্থা পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনার স্বীকার হতে হবে, এটাই মেসেজ ছিলো এই হত্যাকাণ্ডের। এই হত্যাকাণ্ডের বিচার হতেই হবে আমরা ছাড়াব না। রিপোর্টে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া শুরু করতে হবে সরকারকে। মির্জাফরদের বিচার করতে হবে না হলে আরও একটা পিলখানা হত্যাকাণ্ড ঘটতে পারে। তিনি আরও বলেন, আমার বাবাকে ভারতের টার্গেটে ছিল বড়ইবাড়ি যুদ্ধের পর। আমার বাবা তখন সেক্টর কমান্ডার ছিলেন। এ হত্যাকান্ডে ভারত অনেক আগে থেকেই পরিকল্পনা করেছিল। শহীদ লেফটেন্যান্ট কর্নেল লৎফুরের মেয়ে ডাক্তার ফাবলিহা বুশরা বলেন, আওয়ামীলীগের শাসনা আমলে শহীদ অফিসার পরিবারের নানারকম মানসিক নির্যাতন করা হয়েছে। ১৬ বছর পর যখন ন্যায্য বিচার চাইতে গেলাম, তখন নোংরা ভাষায় আমাদের বিরুদ্ধে কথা বলা হয়, মিথ্যাচার এবং চরিত্রহরণের চেষ্টা করা হয়। ফাসিস্ট চলে যাওয়ার পর ও আমাদের উপরে হুমকি আসে। আমরা আমাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমরা সরকারে কাছে নিরাপত্তা দাবি করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code