ইরানে পাকিস্তানের পাল্টা হামলায় নিহত ৯

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

এশিয়া ডেস্ক: ইরানে পাকিস্তানের পাল্টা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোরে এই হামলা চালায় পাকিস্তানের বিমানবাহিনী। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

 

Manual2 Ad Code

ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলি রেজা মারহামাতি পাকিস্তানের হামলায় হতাহতের সংখ্যা জানিয়েছেন। তিনি বলেছেন, নিহতদের মধ্যে তিন নারী, চার শিশু ও দুই পুরুষ রয়েছেন। এরা প্রদেশের সারাভান শহরের কাছে বসবাস করতেন। তিনি আরও বলেছেন, নিহতরা ইরানি নাগরিক নয়। সারাভানের কাছে আরেকটি পৃথক বিস্ফোরণ ঘটেছে।

Manual2 Ad Code

 

পাকিস্তানি ভূখণ্ডে ইরানি হামলার দুই দিন পরই এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সকালে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী আস্তানাগুলো লক্ষ্যবস্তু করে নিখুঁত সামরিক হামলা চালিয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code