বাইডেনের নির্বাচনি প্রচার শুরু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ফিলাডেলফিয়া শহরে রাজনৈতিক র‍্যালির মাধ্যমে প্রচার শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজ রাজনৈতিক জোটকে সামনে আনা ও শ্বেতাঙ্গ শ্রমিকদের সমর্থন অর্জনের উদ্দেশ্যে তিনি শনিবারের (১৭ জুন) প্রচার চালিয়েছেন বলে প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

Manual6 Ad Code

অনুষ্ঠানটির আয়োজক ছিলো আমেরিকান অর্গানাইজেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন (এএফএল-সিআইও), যার সদস্য প্রায় ১ কোটি ২৫ লাখ শ্রমিক। চলতি সপ্তাহে বাইডেন প্রশাসনের প্রতি সমর্থন জানিয়েছে সংগঠনটি।

Manual4 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ২ হাজার শ্রমিককে উদ্দেশ করে এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সময় আপনাদের পাশে থাকার কথা দিয়েছিলাম, থেকেছি। আপনারাও আমার পাশে থেকেছেন।’

Manual3 Ad Code

ট্রেড ইউনিয়ন শ্রমিকদের এমন সমর্থন নির্বাচনে ‘বিশাল’ প্রভাব ফেলবে বলে জানিয়েছেন বাইডেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে শ্রমিকদের যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বর্তমানে ক্ষমতায় থাকা এই প্রেসিডেন্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code