রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৪১ হাজার ছাড়িয়েছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৪১ হাজার ছাড়িয়েছে। সোমবার কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ছয় হাজার ৭১৯ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৪১ হাজার ১৫৬। কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ১৬৬। চীনের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে রাশিয়ার। দেশটিতে গত জানুয়ারিতে প্রথম করোনা শনাক্ত হয়। চীনে করোনার সংক্রমণ ধরা পড়ার পরপরই সচেতন হয়ে যায় মস্কো। ৩০ জানুয়ারি চীনের সঙ্গে ২৬শ’ মাইলের সীমান্ত বন্ধ করে দেয় তারা। মুহূর্তেই কোয়ারেন্টিন জোন গড়ে তোলে পুতিন সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা প্রতিরোধে সবচেয়ে জোর দিচ্ছে বেশি বেশি পরীক্ষার ওপর। রাশিয়ায় সংস্থাটির প্রতিনিধি ড. মেলিতা ভোজনোভিস বলেছেন, আক্ষরিক অর্থে এই পরীক্ষার কাজই জানুয়ারির শেষে শুরু করে রাশিয়া। একই সঙ্গে সীমান্ত বন্ধে পদক্ষেপ নেয় তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code