মেধাবীদের গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে হুয়াওয়ে ও ইউনেস্কো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩-এর অংশ হিসেবে বিশ্বব্যাপী তরুণ মেধাবীদের গড়ে তোলার জন্য ভূমিকা রাখতে ইউনেস্কো গ্লোবাল অ্যালায়েন্স ফর লিটারেসির (জিএএল) সঙ্গে কাজ করবে হুয়াওয়ে। হুয়াওয়ে ও ইনস্টিটিউট ফর লাইফলং লার্নিং (ইউআইএল)– সেক্রেটারিয়েট অব জিএএল-এর সহ-আয়োজনে অনুষ্ঠিত ডিজিটাল ট্যালেন্ট সামিটে এই ঘোষণা দেওয়া হয়।

Manual4 Ad Code

সামিটে হুয়াওয়ে ও ইউআইএল স্বাক্ষরতা বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহারে সম্মত হয়। এ নিয়ে তারা একটি কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট সই করে। যার অধীনে, উন্নয়নশীল দেশের শিক্ষকদের প্রযুক্তি ব্যবহার বৃদ্ধিতে ইউআইএল’র বর্তমান উদ্যোগের সম্প্রসারণে আর্থিক সহায়তা দেবে হুয়াওয়ে।
বর্তমানে বাংলাদেশ, আইভরি কোস্ট, মিসর ও পাকিস্তানে ইউআইএল’র কার্যক্রম রয়েছে। একইসঙ্গে এমডাব্লিউসি ডে জিরো ফোরামে বক্তব্য প্রদান করেন হুয়াওয়ের ক্যারিয়ার বিআইজি’র প্রেসিডেন্ট লি পেং।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code