কাজ না থাকায় ক্রীড়া সাংবাদিকক দিয়ে আবহাওয়ার খবর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যা এরই মধ্যে অর্ধশত ছাড়িয়েছে। বিপদ এড়াতে বাসিন্দাদের ঘরে থাকতে বলা হচ্ছে, বিভিন্ন স্থানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এমন ভয়ংকর দশায় আর যা-ই হোক, অন্তত বাইরে খেলাধুলা চলতে পারে না। আর তাই তেমন কাজও ছিল না মার্কিন ক্রীড়া সাংবাদিক মার্ক উডলির। কিন্তু অফিসের সেটা ভালো লাগেনি হয়তো। এ কারণে ভোররাতে ডেকে তুলে কনকনে ঠান্ডায় রাস্তায় দাঁড় করিয়ে আবহাওয়ার হালহকিকত জানতে চাওয়া হয় মার্কের কাছে। অর্থাৎ, তুষারঝড়ের কারণে ক্রীড়া সাংবাদিক থেকে সোজা আবহাওয়া বিটের সাংবাদিক বানিয়ে দেওয়া হয়েছিল তাকে।

Manual1 Ad Code

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে মার্ক উডলির সেই অনুষ্ঠানের ভিডিও। জানা যায়, তিনি মূলত মার্কিন সম্প্রচার নেটওয়ার্ক এনবিসির অধীনস্থ আইওয়া-ভিত্তিক আঞ্চলিক টেলিভিশন চ্যানেল কেডব্লিুউডব্লিউএলের ক্রীড়া বিটের সাংবাদিক। গত সপ্তাহে হঠাৎই তাকে আবহাওয়ার খবরের অনুষ্ঠানে ডাকা হয়। সেখানে মার্কিন অঙ্গরাজ্যটির আবহাওয়া পরিস্থিতির পাশাপাশি নিজের অভিজ্ঞতা জানান মার্ক।
অনুষ্ঠানের ওই অংশটুকুর ভিডিও নিজেই টুইটারে শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘খেলাধুলার লোককে সকালের শোতে তুষারঝড়ের খবর কভার করতে পাঠালে এমনটিই পাবেন।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code