এটিপি ফাইনালসের শেষ চারে নাদাল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

শিরোপাপ্রত্যাশী রাফায়েল নাদাল এটিপি ফাইনালসে গেলোবারের চ্যাম্পিয়ন স্টেফানোস সিটসিপাসকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার রাতে লন্ডনে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় শীর্ষ তারকা নাদাল গ্রিক প্রতিপক্ষকে হারান ৬-৪, ৪-৬, ৬-২ গেমে।আজ শনিবার শেষ চারের লড়াইয়ে নাদাল লড়বেন রাশান প্রতিপক্ষ দানিল মেদভেদেভের বিপক্ষে।

চলতি টুর্নামেন্টে দানিলের যাত্রাটাও দুর্দান্ত। ‘টোকিও ১৯৭০’ গ্রুপ থেকে টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নোভাক জকোভিচ ও অ্যালেক্সান্ডার জেরেভকে হারিয়ে এসেছেন সেমিফাইনালে।

Manual3 Ad Code

মৌসুম শেষের এই টুর্নামেন্টে শীর্ষ আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে খেলে থাকেন। দুই গ্রুপের শীর্ষ চার জনকে নিয়ে হয় সেমিফাইনাল। ‘লন্ডন ২০২০’ গ্রুপ থেকে নাদালের পাশাপাশি শেষ চার নিশ্চিত করেছেন ডমিনিক থিয়েম।

 

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code