আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন স্বতন্ত্র প্রার্থী যারা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট: আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে গত ২৩০ বছর ধরে । কিন্তু রিপাবলিকান বা ডেমোক্র্যাটিক – এই দুই পার্টির বাইরের কেউ কি কখনো প্রেসিডেন্ট হয়েছেন? হয়েছেন, মাত্র একবার। তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। তিনি ছিলেন একজন ‘স্বতন্ত্র’ প্রার্থী। মার্কিন রাজনীতির এই দুই স্তম্ভ রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টি এমনভাবে মিডিয়ায় নির্বাচনী প্রচারে আধিপত্য করে, এবং প্রচারণার জন্য চাঁদা তোলার ক্ষেত্রেও তারা এমনভাবে এগিয়ে আছে যে এই দুই পাটির বাইরের কারো জেতার সম্ভাবনা প্রায় শূন্য। কিন্তু এই প্রায়-অনতিক্রম্য বাধার কথা জেনেও কেউ কেউ কিন্তু ভাবেন – যাই ঘটুক, আমি নির্বাচন করবোই।

Manual4 Ad Code

এরকম লোকের সংখ্যা কিন্তু নিতান্ত কম নয়। যদি ৯ই অক্টোবর পর্যন্ত হিসেবটার দিকে নজর দিই – তাহলে দেখা যাবে, প্রায় ১,২১৬ জন প্রার্থী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হতে ফেডারেল নির্বাচন কমিশনে আবেদন করেছেন। কারা এরা? প্রেসিডেন্ট নির্বাচন করার ব্যাপারে এরা কতটা “সিরিয়াস? এদের একজন পিয়ানোবাদক এবং বক্তা। আরেকজন আমেরিকান আদিবাসী এবং তথ্য প্রযুক্তিবিদ। শেষ জন শত কোটি টাকার ক্রিপটোকারেন্সির মালিক – সোজা কথায় বিলিওনিয়ার। তাদের জিজ্ঞেস করা হয়েছিল তাদের নির্বাচনী অঙ্গীকার কী, এবং কেন তারা মনে করেন যে তারা আমেরিকানদের ভোট পাবার উপযুক্ত?

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code