ইংল্যান্ডের সলফোর্ড ইউনিভার্সিটির এক ছাত্রীর শপিং সেন্টারের বাইরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code
যুক্তরাজ্য ব্যুরো অফিস : ইংল্যান্ডের ব্লাকবার্ন এলাকায় শপিং সেন্টারের বাইরে গুলিবিদ্ধ হয়ে এক যুবতীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় সলফোর্ড ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী। স্থানীয় লিডল সুপার মার্কেটের বাইরে একটি সন্দেহভাজন গাড়ী থেকে গুলি করা হয়। সে তখন পরিবারের সদস্যদের সাথে শপিংয়ে এসেছিলো।

রবিবার (১৭মে ) দিনের বেলা তিনটায় আয়া হাশেম (১৯) নামক লেবানিস বংশোদ্ভুত এই যুবতীকে  গুলি করা হয়। সে স্থানটি তার ঘর থেকে প্রায় ১মাইলের কম দূরত্ব হবে।

Manual5 Ad Code

পুলিশ এঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের ধারনা ওয়েলিংটন রোড়ে যে গাড়ী থেকে গুলি করা হয়েছে তা একটি টয়োটা অ্যাভেনসিস গাড়ী ব্যবহার করা হয়েছিলো। গাড়ীটি পরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
ল্যাংকাশায়ার পুলিশ প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা কামনা করেছে।

Manual3 Ad Code

আয়ার পিতা ইসমাইল মেয়েকে হারিয়ে বলেছেন, আমার বড়ে মেয়ে বেশ সাহসী ছিলো। ৪ সন্তানের এই পিতা ফেইসবুকে আইনজীবী আয়া ইসমাইল হাসেম এর জন্য সবার কাছে দোয়া কামনা করেন। তিনি লিখেন হে আল্লাহ আমাদের ধৈর্য ও সান্ত্বনা দাও।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code