উত্তরসূরি নির্বাচনের দিনক্ষণ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

কানাডা অফিস:

জীবনযাত্রার উচ্চ খরচ, বাড়ি ও খাবারের মূল্যবৃদ্ধি, অপরাধের হার বৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রার মানে অবনতির মুখে প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে গত ৬ জানুয়ারি পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। নতুন নেতা নির্বাচিত হলে পদ ছেড়ে দিবেন তিনি।

এদিকে এক বিবৃতিতে ট্রুডোর দল লিবারেল পার্টি ঘোষণা করেছে, সাধারণ নির্বাচনের আগে আগামী ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করা হবে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

Manual5 Ad Code

লিবারেল পার্টি এক বিবৃতিতে জানিয়েছে, একটি শক্তিশালী ও নিরাপদ জাতীয় প্রক্রিয়ার পর, ৯ মার্চ লিবারেল পার্টি তাদের নতুন নেতা নির্বাচন করবে এবং ২০২৫ সালের নির্বাচনে জয়ী হতে প্রস্তুত হবে।

এর আগে গত সোমবার ট্রুডো ঘোষণা করেন, তিনি আগামী কয়েক মাসের মধ্যে পদত্যাগ করবেন, ৯ বছরের ক্ষমতায় থাকার পর দলটির নির্বাচনী জরিপে হতাশাজনক ফলাফলের কারণে রাজনৈতিক চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন।

Manual5 Ad Code

তিনি বলেন, দল নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত প্রধানমন্ত্রী এবং লিবারেল নেতা হিসেবে কাজ চালিয়ে যাবেন। এই নির্বাচনের প্রেক্ষিতে লিবারেল পার্টি সামনে এগিয়ে যাওয়ার জন্য একটি নতুন দিশা খুঁজছে।

Manual4 Ad Code

সাম্প্রতিক সময়ে দলের জনপ্রিয়তা কিছুটা কমে এসেছে, বিশেষত কনজারভেটিভ পার্টির চ্যালেঞ্জের মুখে। ট্রুডো নিজে দলের ভেতর চাপের মুখে পড়ে এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code