ডেমোক্র্যাট শহরে অতিরিক্ত ফেডারেল এজেন্ট পাঠাবেন ট্রাম্প

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: অপরাধ দমনে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলোতে অতিরিক্ত ফেডারেল এজেন্ট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারকে পাশে রেখে এ ঘোষণা দেন তিনি। আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে অপরাধ নিয়ন্ত্রণ ইস্যুতে জনগণের মন জেতার চেষ্টা করছেন তিনি। তবে পোর্টল্যান্ড, ওরেগনসহ কয়েকটি অঙ্গরাজ্যের কর্মকর্তারা বলছেন, চলমান বিক্ষোভের মধ্যে অতিরিক্ত ফেডারেল এজেন্ট পাঠানোর কারণে উত্তেজনা বেড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত ২৫ মে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গন নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর থেকেই যুক্তরাষ্ট্রে বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভের কারণে কোথাও কোথাও সামাজিক শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। ট্রাম্পের অভিযোগ ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলো বিক্ষোভ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেয়নি। এছাড়া নিউ ইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া, লস অ্যাঞ্জেলস, শিকাগোসহ কয়েকটি অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতার ঘটনাও বেড়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code