এশিয়ার যেখানে অতিথি ‘ভগবান’

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৯ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: হিমালয় এবং কাঠমান্ডুর প্রচলিত পর্যটনকেন্দ্র থেকে ভিন্ন এক আবহ তৈরি করেছে তেরাইয়ের সমতলভূমি। মানুষের ভিড়ভাট্টা থেকে দূরে, প্রকৃতির মাঝে বন্যপ্রাণিতে ভরা জাতীয় উদ্যান, বিস্তৃত চাষের জমি এবং স্থানীয়দের মাঝে থেকে জীবনে দুদণ্ড শান্তির জন্য গঠিত হয়েছে কমিউনিটি হোম স্টে নেটওয়ার্ক। এখানেই অবস্থিত অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান লুম্বিনি, যেখানে জন্মেছিলেন গৌতম বুদ্ধ। তেরাই অঞ্চলের বড় আকর্ষণ হলো প্রাচীন থারু সম্প্রদায়ের সংস্কৃতি। এছাড়া রয়েছে বন্যপ্রাণীর সমৃদ্ধ সমারোহ। শুক্লাফাঁটা উদ্যান তার চিত্রা হরিণের দল ও বৃহত্তম বারাসিঙ্গার জন্য বিখ্যাত। বারদিয়া পরিচিত রয়েল বেঙ্গল টাইগারের জন্য। আর চিতওয়ানে রয়েছে বাঘ, হাতি ও একশিঙা গন্ডার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code