বিপন্ন হওয়া বাঁশ ভাল্লুক অবমুক্ত হলো লাউয়াছড়া জাতীয় উদ্যানে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ প্রতিনিধিঃ
 বিলুপ্ত হয়ে যাওয়া বিপন্ন প্রজাতির দুটি বাঁশ ভাল্লুক অবমুক্ত করা হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায়।
মঙ্গলবার (১৭আগষ্ট) দুপুরে  বাঁশ ভাল্লুক দুটিকে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রানী বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড.মোস্তফা ফিরোজ, ড. কামরুল হাসান, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা,মো.রেজাউল করিম চৌধুরী, লাউয়াছড়া বিট কর্মকর্তা মামুনুর রশীদ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক সজল দেব প্রমুখ।
উল্লেখ্য সম্প্রতি বন বিভাগ ও র‌্যাবের যৌথ অভিযানে শ্রীমঙ্গল শহরের জালালিয়া সড়কের বার্ড পার্ক এন্ড ব্রিডিং সেন্টারে  একটি শকুন, একটি বানর ও দুটি বিরল প্রজাতির বাঁশ ভাল্লুক উদ্বার করা হয়। পরে এই প্রাণীগুলোকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে পর্যবেক্ষনের জন্য রাখা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার  দুপুরে প্রাণীগুলোকে জানকিছড়া বনে অবমুক্ত করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code