বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলার অবনতি এমপি মজিদ খাঁনের ক্ষোভ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code
.
হবিগঞ্জ প্রতিনিধিঃ বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির জুলাই মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টা থেকে শুরু করে দুপুর ১ ঘটিকা পর্যন্ত চলা সভায় আইন-শৃঙ্খলার বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান কাশেম চৌধুরী বলেন, বর্তমান সময়ের মতো কোন সময়ই এরকম আইন-শৃঙ্খলার অবনতি হয়নি। অন্যান্য সময়ে অবনতি ঘটার সাথে সাথে পুলিশ ব্যবস্থা নেয় কিন্তু বর্তমানে পুলিশ কেনো ব্যবস্থা নিচ্ছে না তা আমার বুঝে আসছে না। প্রধান অতিথি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন বলেন, জনপ্রতিনিধি হওয়ার প্রায় ১২ বছর চলছে কিন্তু বানিয়াচং উপজেলায় এরকম আইন-শৃঙ্খলার অবনতি কখনো দেখি নাই। সু-নির্দিষ্ট মদ গাঁজা ইয়াবা জুয়ার অভিযোগ দেওয়ার পরেও কোন ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে না। এরকম চলতে থাকলে আগামীতে আর কোনদিন আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হবো না।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code