যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে ছয় দিনের সফর শুরু করবেন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি হবে যুক্তরাষ্ট্রে ভারতের প্রথম উচ্চপর্যায়ের সফর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

Manual8 Ad Code

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ২৪ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরে থাকবেন।

Manual5 Ad Code

বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

এছাড়া, সফরকালে তিনি যুক্তরাষ্ট্রে ভারতের কনসাল জেনারেলদের একটি সম্মেলনের সভাপতিত্ব করবেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code