

সাউথ এশিয়া ডেস্ক:
দক্ষিণ চীন সাগর অঞ্চলে ‘শান্তি’ বজায় রাখতে ফিলিপাইনকে আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে দেশটিকে সতর্ক করে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করার যে সিদ্ধান্ত ম্যানিলা নিয়েছে তা এই অঞ্চলে শুধু অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকিই বাড়াবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
টাইফুন নামের মাঝারি-পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত করা যেতে পারে যেটি চীনা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। চলতি বছরের শুরুতে যৌথ মহড়ার জন্য এটি ফিলিপাইনে আনা হয়েছিল।
মঙ্গলবার ফিলিপিনো প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওডোরো বলেছিলেন, যৌথ মহড়ার জন্য টাইফুনের মোতায়েন ‘বৈধ ওআইনি।’
এর আগে, সোমবার দেশটির সেনাপ্রধান রয় গ্যালিডো বলেন, ফিলিপাইনও নিজস্ব মধ্য-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অর্জনের পরিকল্পনা করছে।