ইউক্রেনের গুপ্তহত্যার চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার দাবি রাশিয়ার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual7 Ad Code

মস্কোতে অবস্থানরত উচ্চপদস্থ রুশ কর্মকর্তা ও তাদের পরিবারের ওপর হামলার চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পাওয়ার ব্যাংক বা ডকুমেন্টের খামে করে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা তাদের ওপর বোমা হামলার পরিকল্পনা করছিল বলে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দাবি করেছে তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি এক বিবৃতিতে জানিয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যাচেষ্টার পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে। পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে চার রুশ নাগরিককে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

Manual5 Ad Code

এই বিষয়ে ইউক্রেনের গোয়েন্দা গোয়েন্দা সংস্থা এসবিইউ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনও সাড়া পায়নি রয়টার্স।

Manual1 Ad Code

গত ১৭ ডিসেম্বর রুশ নিউক্লিয়ার, বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রটেকশন ট্রুপসের প্রধান, লেফটেন্যান্ট জেনারেল কিরিলোভ এক স্কুটার বোমা হামলায় নিহত হয়েছেন। এই হামলায় ইউক্রেনের হাত ছিল বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন এসবিইউ এর এক কর্মকর্তা।

এই হত্যাকাণ্ডকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে রাশিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code