ব্যর্থতার দায় শিকার করে বিচারের আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual6 Ad Code

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার নয়নের জানাজা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফায়ার সার্ভিস কর্মী মারা যাওয়ার ঘটনায় দায়ীদের অবশ্যই বিচার হবে। তিনি বলেন, ‘আমার একজন কর্মী মারা গেলো, এর ব্যর্থতা আমার। এ ঘটনায় বিচার অবশ্যই হবে।’

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে দিকে ফায়ার সার্ভিসের সদর দফতরের প্রাঙ্গণে ফায়ার ফাইটার নয়নের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এরআগে দুপুরে জাতীয় পতাকায় মোড়ানো ফায়ার ফাইটার নয়নের মরদেহ জানাজার জন্য ফায়ার সার্ভিস সদর দফতরে আনা হয়। জানাজার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ফায়ার ফাইটার নয়নকে শ্রদ্ধা জানান। এরপর তাকে রাষ্ট্রীয় সম্মাননায় বিদায় জানানো হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code