রাস্তাগুলো কখনোই নিরাপদ নয়

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:

ওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ৬ জন নিহত হয়। এ ঘটনায় এক বাইকারের সাথে থাকা স্ত্রী এবং তার সাত বছরের সন্তান নিহত হয়েছে।

Manual8 Ad Code

তবে বেঁচে যান বাইকার। স্ত্রী এবং সন্তানহারা এই বাইকারের কষ্ট ছুঁয়ে গেছে অভিনেত্রী মেহজাবীনকে। তিনি হতভাগ্য লোকটির প্রতি সমবেদনা জানিয়েছেন।

Manual7 Ad Code

স্ত্রী এবং সন্তান হারানো বাইকার লোকটির প্রতি তার অনুভূতি আটকে রাখতে পারেননি এই অভিনেত্রী। মেহজাবীন একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি এই বাবার প্রতি সমবেদনা জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।

Manual2 Ad Code

নিজের প্রিয়জনকে চোখের সামনে মরতে দেখা মানে নিজের ভেতরেও একটা অংশ মরে যাওয়া। এই মানুষটা হয়তো এখন জীবিত, কিন্তু তার ভেতরটা পরিবারের সঙ্গে সঙ্গে ইতোমধ্যেই মারা গেছে। আল্লাহ তাকে বেঁচে থাকার তৌফিক দিন।’

অনিরাপদ সড়ক ব্যবস্থার প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘রাস্তাগুলো কখনোই নিরাপদ নয়। সারা বছর ধরে অসংখ্য ঘটনা ঘটে যা অবহেলার পরিচয় দেয়। কিন্তু এই ধরনের উদাসীনতা থামানোর জন্য কিছুই কার্যকর হচ্ছে না।

Manual3 Ad Code

যতদিন না বড় কোনও পদক্ষেপ নেওয়া হবে, ততদিন এটা প্রতিদিন শোনা, পড়া, অনুভব করা এবং ভুলে যাওয়ার গল্প হয়েই থেকে যাবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code