সারা আলী খানের গাড়ি চালক করোনা আক্রান্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা ভাইরাস পৌঁছে গেছে সারা আলী খানের বাড়িতে। তার গাড়ি চালকের শরীরে কোভিড-১৯ পাওয়া গেছে। গাড়ি চালক আক্রান্ত হলেও সারা আলী খানসহ তার পরিবারের সদস্য এবং অন্যান্য স্টাফদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ইনস্টাগ্রামে বিষয়টি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। সারা লেখেন, আমি সবাইকে জানাচ্ছি যে, আমার গাড়ি চালকের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। বিএমসিকে (বৃহন্মুম্বই মিউনিসিপাল করপোরেশন) বিষয়টি জানানো হয়েছে এবং তাকে কোয়ারেন্টিন সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। তিনি ছাড়া আমার পরিবার এবং বাসার সব স্টাফের করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে। আমরা এখন প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করেছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code