নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual1 Ad Code

চাঁদপুরে জাহাজে সাত খুনের রহস্য উদঘাটনসহ জড়িতদের বিচারের দাবিতে নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। আজ শনিবার রাতে এই কর্মবিরতি স্থগিত করা হয়।

Manual6 Ad Code

শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নবী হোসেন কর্মবিরতি স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, ডিজি শিপিং এর অনুরোধের প্রেক্ষিতেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে।

নৌযান শ্রমিকদের দাবি, চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে বিচার করতে হবে, নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

Manual7 Ad Code

এর আগে বৃহস্পতিবার মধ্যরাত থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ব্যাসেল থেকে পণ্য ও জ্বালানি খালাস কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তী ২৪ ঘণ্টায় মোট ৭২টি মাদার ব্যাসেল বন্দরে বহির্নোঙরে পণ্য খালাসের জন্য অপেক্ষা করে। যা আজ দুপুর পর্যন্ত ৮৭ টিতে দাঁড়ায়। এতে প্রায় ১৫ লাখ মেট্রিক টন পণ্য আটকা পড়ে।

এই জাহাজগুলোতে অয়েল ট্যাংকার ১০টি, জেনারেল কার্গো ২৩টি, কন্টেইনার জাহাজ ১০টি, খাদ্যশস্য ৮টি, সারের ৩টি, চিনির ২টি এবং ১৬টি সিমেন্টের ক্লিংকারবাহী জাহাজ রয়েছে। এ ছাড়া ওই দিন (বৃহস্পতিবার) দিবাগত রাত থেকে শুরু হওয়া কর্মবিরতির ফলে সারা দেশের নৌযান চলাচল বন্ধ থাকে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code