উত্তরায় ক্রেন থেকে গার্ডার পড়ে নিহত ৫

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: রাজধানীর উত্তরার জসীমউদদীনে ঢাকা-ময়মনসিংহ রোডে বিআরটি প্রকল্পের কাজের সময় ক্রেন থেকে গার্ডার পড়ে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন রুবেল (৫০), ঝরনা (২৮), জান্নাত (৬), জাকারিয়া (২) ও হৃদয়। আহত ব্যক্তির নাম রিয়া। মোহাম্মদ মহসিন বলেন, ‘ক্রেন দিয়ে একটি গার্ডার উপরে তোলার সময় নিচে পড়ে যায়। গার্ডারটি একটি প্রাইভেট কারের ওপরে পড়ে। ওসি জানান, প্রাইভেটকারের ভেতরে আরও কোনও যাত্রী রয়েছে কিনা, গার্ডারটি সরানোর পর জানানো সম্ভব হবে। উদ্ধার অভিযান চলমান রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় আশপাশের এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code