সাংবাদিকরা সোমবার থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যসহ যারা সচিবালয়ে নিয়মিত রিপোর্টিংয়ের যুক্ত, আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে তারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। বিএসআরএফ সদস্যদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে।

তালিকা অনুযায়ী আপাতত গেটে অস্থায়ী পাস দেওয়া থাকবে। পরবর্তী ১৫ দিনের জন্য এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।রবিবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসআরএফ।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে বিএসআরএফ জানিয়েছে, রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতারা। বৈঠকে সংগঠনের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয়।

Manual7 Ad Code

বৈঠকে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মাসউদুল হক দাবি জানান, বিএসআরএফ সদস্যসহ সচিবালয় বিটে নিয়মিত কর্মরত সাংবাদিকরা যেন আগের মতো সচিবালয়ে প্রবেশ করতে পারেন।

এ দাবির প্রেক্ষিতে উপদেষ্টা জানান, বিএসআরএফের সদস্যসহ সচিবালয় বিটে নিয়মিত কর্মরত সাংবাদিকরা আগামীকাল (সোমবার) অস্থায়ী পাসের মাধ্যমে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।

Manual1 Ad Code

সাধারণ সম্পাদক মাসউদুল হক দাবি জানিয়ে আরও বলেন, বিএসআরএফ সদস্যসহ সচিবালয় বিটে যারা নিয়মিত দায়িত্ব পালন করেন, তাদের কার্ড যেন বাতিল না করা হয়। বিএসআরফের যেসব সদস্যের স্থায়ী কার্ড আছে, তাদের কার্ড পাওয়ার ক্ষেত্রে পিআইডি থেকে পাঠানো আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশের এসবি ও এনএসআইয়ের তদন্তের পর প্রাপ্ত কার্ড বাতিল না করার দাবি জানানো হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যেহেতু সব কার্ড বাতিল করা হয়েছে, তাই নতুন করে আবেদন করতে হবে, এটি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code