শুরুতে সম্প্রচার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:

ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ ইরফান সাজ্জাদ ও তানিয়া বৃষ্টি। দীর্ঘ ক্যারিয়ারে জুটি হয়ে তারা বেশকিছু নাটকে অভিনয় করেছেন। এই জুটির নাটকগুলো দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে চলতি বছর (২০২৪) ছিলো এই জুটির জন্য বেশ সফল।

Manual5 Ad Code

তারই ধারাবাহিকতায় বছরের শেষ দিনেও এই জুটি হলেন খবরের শিরোনাম। তারা জানান, বছরের একেবারে শেষ প্রান্তে এসে জুটি বেঁধেছেন ‘প্রেমেতে বাঁধিবো’ নামের একটি একক নাটকে। এটি রচনা ও পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর।

মজার তথ্য হলো শুটিং বছর শেষে করলেও এটি উন্মুক্ত হবে নতুন বছরের প্রথম নাটক হিসেবে। এটি ২ জানুয়ারি বিকাল ৩টায় ফিল্ম ফ্যাক্টরির ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Manual4 Ad Code

নতুন বছরের প্রথম নাটক প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘ভিন্ন গল্পের একটি নাটক। কাজ করে ভালো লেগেছে। নতুন বছরের প্রথম কাজটি আশা করছি সবার ভালো লাগবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code