সিলেটে পরিবহন কর্মীদের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

অনইালন ডেস্ক:

Manual5 Ad Code

প্রশাসনের পক্ষ থেকে যাত্রীবাহী বাসের নিরাপত্তা নিশ্চিত করা না হলে পুরো সিলেট জেলায় কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন চালক ও শ্রমিকেরা।

Manual7 Ad Code

গত রোববার সড়ক দুর্ঘটনার জেরে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পরিবহন-সংশ্লিষ্টরা এ হুঁশিয়ারি দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, চারটি বাস ভাঙচুরের প্রতিবাদে গতকাল সোমবার সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল করেনি। মঙ্গলবার (৩১ডিসেম্বর) সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার-বারইগ্রাম-বড়লেখা সড়কেও বাস চালাবে না বলে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন।

Manual8 Ad Code

জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত বলেন, ‘প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত না করলে আগামীকাল (মঙ্গলবার) দুপুরে বসে করণীয় নিয়ে সিদ্ধান্ত নেব।

প্রয়োজনে পুরো সিলেট জেলায় কর্মবিরতি পালন করবেন বাসচালক ও শ্রমিকেরা। আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করবে বাকি পরিবহন শ্রমিক সংগঠনগুলো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code