সিলেট জেলা উশু এসোসিয়েশনের উপদেষ্টা হলেন ড. মোমেন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ সিলেট জেলা উশু এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা পদ গ্রহণ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। রোববার (৩০ জানুয়ারি) ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ১৬তম জাতীয় উশু চ্যাম্পিয়নশীপ-২০২১ এর সমাপনী অনুষ্ঠানে তাকে উপদেষ্টা পদ গ্রহণের অনুরোধ জানিয়ে পত্র দেন সিলেট জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট জেলা উশু এসোসিয়েশনের সদস্যবৃন্দ।

এসময় ড. মোমেন সিলেটে উশু এসোসিয়েশনের কার্যক্রমকে আরো বেগবান করতে যেটুকু সহযোগিতা করা প্রয়োজন তিনি তার আশ্বাস প্রদান করেন এবং আন্তর্জাতিক বিভিন্ন উশু প্রতিযোগিতায় সিলেটের সুনাম বৃদ্ধিতে সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহ উদ্দিন, বাংলাদেশ উশু ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এড. কামাল হোসেন, বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন।

Manual5 Ad Code

সিলেট জেলা উশু এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন, সিলেট জেলা উশু এসোসিয়েশনের কোষাধ্যক্ষ তানভীর চৌধুরী, ক্রীড়া সম্পাদক মো. আরিফ উদ্দিন অলি প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code