ধর্মপাশা ধান সংগ্রহে কৃষক বাছাইয়ে লটারী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

সাজিদুল হক, ধর্মপাশা (সুনামগঞ্জ) :
সরকারি ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের উদ্দেশ্যে সুনামগঞ্জের ধর্মপাশায় কৃষক বাছাইয়ে লটারী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে রোববার দুপুরে ধর্মপাশা সদর, পাইকুরাটি, সুখাইড় রাজাপুর উত্তর ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ধান বিক্রয় করতে আগ্রহী কৃষকদেরকে লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ছয়টি ইউনিয়নের কৃষকদের লটারীর মাধ্যমে নির্বাচন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন রায়, সহকারী উপ-খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মদ, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সুখাইড় উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ প্রমুখ। এ বছর ধর্মপাশা উপজেলার দুটি খাদ্যগুদামে মোট ৩ হাজার ৮৩৩ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code